৫টায় পনেরো

Spread the love
  1. জাপানের প্রযুক্তি ও ভারতের মেধা একসঙ্গে বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে বললেন জাপান সফররত প্রধানমন্ত্রী।
  2. কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই।আরজি কর মামলায় সিবিআই আধিকারিকরা অতীন ঘোষের উত্তর কলকাতার ফড়িয়াপুকুরের বাড়িতে তল্লাশি চালায়।
  3. এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি কেন্দ্রীয় এজেন্সির লোক নই, আমার জানা নেই, কোন উৎসাহ নেই। এটা কংগ্রেস নয় যে ইডি সিবিআই তোতাপাখি। তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি বা রাজ্য পুলিশ কি করছে তা আগে থেকেই তারা জেনে যান।
  4. ওবিসি অধিকার মঞ্চে বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে অধিকার মঞ্চের সদস্যদের প্রিজন ভ্যানে জোর করে তোলা হয়।
  5. অমিত শাহ-কে নিয়ে জঘন্য মন্তব্য মহুয়া মৈত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে টেবিলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সংসদের বিরুদ্ধে এ ব্যাপারে কোতোয়ালি থানায় এফআইআর করেছে বিজেপি।
  6. এ বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ কে প্রশ্ন করা হলে তিনি বলেন আমড়া গাছে কিন্তু আমডা হবে ল্যাংড়া আম তো হবে না। মহুয়া মৈত্রের চোখে সবাই দু পয়সার, অমিত শাহ দু পয়সার, সাংবাদিকরা দু পয়সার।
  7. এ বিষয়ে বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, এসব কথা তো জিহাদি আইএসআই-রা বলে। ২৬ হাজার চাকরি চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একই নিদান দিতে পারবেন কি মহুয়া?
  8. বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মহুয়া মৈত্র শশী থারুর, পাঞ্জাবের এমপির সঙ্গে ঘুরতে পারেন ওড়িশার এক্স এম পি কে জোর করে বিয়ে করতে পারেন, উনি সবই পারেন।
  9. নরেন্দ্র মোদিকে অপমান করেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতারা এই অভিযোগে আজ পাটনায় কংগ্রেস অফিস ভাঙচুর করে বিজেপি। কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসেও ভাঙচুর চালানো হয়।
  10. নরেন্দ্র মোদির প্রতি অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু তিনি কোন রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণকে সমর্থন করি না বললেন। তাঁর বক্তব্য পার্টি এটা কোনভাবেই সমর্থন করে না।
  11. টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার
  12. রাজ্যে সবজির দাম লাফিয়ে বাড়ছে, রাজাবাজারে সবজির মালা পড়ে বিক্ষোভ বিজেপির।
  13. কোচবিহারের মাথাভাঙ্গায় খুন টিএমসি কর্মী, রাজনৈতিক অভিসন্ধি বললেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থপ্রতিম রায়।
  14. লেদার কমপ্লেক্সে মহিলার রক্তাক্ত দেহ। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।
  15. সোনারপুরের কামরাবাদে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*