জাপানে প্রধানমন্ত্রী : আপ্যায়নে উচ্ছ্বসিত

Spread the love

রোজদিন ডেস্ক : জাপান সফররত প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি  বিভিন্ন মহলে সমাদৃত ও আপ্যায়িত হয়ে উচ্ছ্বসিত।  সোশ্যাল মিডিয়ায় নিজের এই উচ্ছাস গোপন করেননি। জাপান যাওয়ার পর থেকে নিজের সফর নিয়ে সব কিছুই তিনি জানাচ্ছেন।

প্রসঙ্গত, দু-দিনের সফরে প্রধানমন্ত্রী এইদিন জাপানের টোকিও গেছেন। ওখানে তিনি  মেট্রো,  সেমিকন্ডাক্টর, বুলেট ট্রেন-সহ বিভিন্ন প্রকল্প নিয়ে কথা আলোচনায় অংশ নিচ্ছেন।

এইদিন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা-র উপস্থিতিতে একটি বাণিজ্যিক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় পক্ষের আর্থিক সংযোগ ইত্যাদির ওপর গুরুত্ব দেন। অটোমোবাইল ক্ষেত্র ছাড়া ব্যাটারি, রোবোটিকস, জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টর ইত্যাদি বিষয়েও দেশ ভাল কাজ করছে বলে জানান। বলেন, এই শতকে প্রতিভা ও টেকনোলজির মেল বন্ধন বিপ্লব এনেছে।

সবুজ শক্তি  আরও ভাল ভবিষ্যত আনবে বলে তাঁর আশা। জানান, জাপানের শ্রেষ্ঠত্ব ও ভারতের  দক্ষতা আগামী প্রজন্মের পরিকাঠামোয়  বিস্ময় সৃষ্টি করতে পারে।

জাপান সফররত প্রধানমন্ত্রী  টোকিওর ভারতীয়  সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনায় রীতিমত আপ্লুত। প্রবাসে এই দেশের সংস্কৃতি রক্ষায় তাদের ভূমিকায় মুগ্ধ তিনি।

এইদিন জাপানের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা ও ইয়োশিহিদে সুগার সঙ্গেও পৃথক বৈঠক করেন নরেন্দ্র মোদি। পরে তিনি জাপান সংসদের অধ্যক্ষ ফুকুদিয়া নুকাগার সঙ্গেও কথা বলেন। জাপান সংসদীয় প্রতিনিধিরাও আসেন।

সবার সঙ্গে আলোচনা ও বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক হৃদ্য সম্পর্কের ওপর গুরুত্ব দেন। দুই দেশের সুদীর্ঘ  হৃদ্যতার কথা বলেন। আগামীতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*