- মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত ও যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “বিকশিত ভারতের লক্ষ্যে নেশামুক্ত যুব” ক্যাম্পেন চলছে দেশজুড়ে। এর লক্ষ্য স্পষ্ট, যুবসমাজকে মাদক-মুক্ত করা। নেশা শুধু একজন মানুষকে প্রভাবিত করে না, তাঁর গোটা পরিবার ও সমাজ প্রভাবিত হয়।
- মন কি বাত অনুষ্ঠানের ১৩৭ তম এপিসোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র, মহানায়ক উত্তর কুমারের স্মৃতিচারণ করে বলেন, “উত্তম কুমারজি একজন বহুমুখী প্রতিভা ছিলেন, যিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিলেন। সিনেমাপ্রেমীরা মনে করেন, সত্যজিৎ রায় নায়ক সিনেমার স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে মাথায় রেখেই তৈরি করেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে ওঁর (উত্তম কুমার) মধ্যে সম্মানের পাশাপাশি অদ্ভুত এক গভীরতা ছিল। প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রবল পরিশ্রম করতেন। উত্তম কুমার শুধু নিজের অনন্য অভিনয়ের জন্যই পরিচিত ছিলেন না, তাঁর জীবন থেকে কখনও হার না মানার শিক্ষা পাওয়া যেত। অভিনয়ের শুরুতে তাঁর সিনেমা খুব একটা ভালো চলেনি, তারপরও তিনি হার মানেননি, নিজের কাজে ফোকাসড ছিলেন। এই জন্যই তিনি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন।”
- নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৪। নিখোঁজ এখনও প্রায় আড়াই হাজার। রবিবার এই তথ্য দিয়েছে নেপাল সরকার।
- ৩১৫ জন ভারতীয়র খোঁজ মিলছে না, জানালেন ভারতের বিদেশমন্ত্রী। নেপালে আটকে থাকা ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, ২১ জনকে ভারতে ফেরানো হয়েছে।
- দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ উঠল দুর্গাপুরে। শহরের ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন প্রাথমিক স্কুল লাগোয়া এলাকায় মূর্তিটি ছিল। কংগ্রেসের অভিযোগ, ক্রেন দিয়ে মূর্তিটি তুলে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে।
- বাংলার কিডনি পাচার চক্রের মিলল বাংলাদেশ যোগ। ঘটনায় গ্রেফতার এক পুরনো চাঁই। আগেও কিডনি পাচার চক্রে ধরা পড়েছিল ওই অভিযুক্ত। ধৃতের নাম রাসেল আহমেদ। বাগুইআটির আটঘড়া ফুলতলা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নাগরিককে
- সোনার গয়নার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর এবং মহিলা কর্মচারীর উপরে হামলার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁতরাগাছি মোড় এলাকায়। ঘটনার পরে স্বর্ণ ব্যবসায়ী বুবুন রায় চ্যাটার্জীহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
- আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। তাংদের দাবি, অভিযুক্ত টোটো চালককে উপযুক্ত শাস্তি দিতে হবে।
- প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনের ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। ঘটনার ২২ দিনের মাথায় গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল থেকে মুছে ফেলা হল বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি।
- রাজ্যে ফিরলেন নেপালে আটকে পড়া বসিরহাটের বৃদ্ধ দম্পতি অনুকূল পোদ্দার এবং রেবা রায় পোদ্দার। নেপালের বিপর্যয়কে চোখের সামনে দেখেছেন তারা।
- কোনও কর্মী দুর্ঘটনার সম্মুখীন হলে মালিক কোনও দায়ও নেন না। সঙ্গে রয়েছে ই-রিকশাচালকদের দৌরাত্ম্য। এমনই নানা অভিযোগে রবিবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ রাখলেন পূর্ব বর্ধমানের কালনা-বর্ধমান রুটের বিক্ষুব্ধ বাসকর্মীদের একাংশ। ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
- চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা রাজীব ঘোষাল। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়।
- পুরুলিয়া জেলার আদ্রা স্টেশনের লিফটে চরম বিপত্তি। লিফটের ভিতরে প্রায় ৩ ঘণ্টা আটকে ছিলেন একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ লিফটের ভিতরে আটকে থাকার পর অবশেষে বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
- তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নিরাপত্তার বহর কমাল জোসেফ বিজয়ের সরকার। আগে স্ট্যালিন জ়েড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন। এ বার থেকে তাঁকে জ়েড ক্যাটিগরির নিরাপত্তা পাবেন।

Be the first to comment