৫টায় পনেরো

Spread the love
  1. ভিন রাজ্যে বা ভিনদেশে কাজ করা বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন স্কিম।
  2. এই প্রকল্পের নাম দেওয়া হল শ্রমশ্রী। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের ঘোষণা করে বলেন পরিযায়ী শ্রমিকদের, যারা বাইরে অত্যাচারিত তাদেরকে প্রথমে কাজ খুঁজে দেওয়ার চেষ্টা হবে। তারা কাজ না পেলে শ্রমশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করুন। মাসে ৫০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে তাদের।
  3. অর্থাৎ ভিন রাজ্য থেকে অত্যাচারিত হওয়া পরিযায়ী শ্রমিকরা বাংলায় এলে প্রথমেই পাবেন মাসে ৫০০০ টাকা শ্রমদপ্তর এই স্কিমের নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে পুরো প্রকল্পটি দেখবেন মুখ্য সচিব।
  4. এর পাশাপাশি এই পরিযায়ী শ্রমিকদের খাদ্য সাথী কার্ড বানিয়ে দেবে রাজ্য সরকার। দেবে স্বাস্থ্য সাথীর কার্ড। ছবি দাও বাড়ি থাকলে ভালো না হলে তার বন্দোবস্ত করা হবে। তাদের ছেলেমেয়েদের মাঝপথে পড়াশুনা বন্ধ যাতে না হয় তার জন্য স্কুলগুলির সাথে কথা বলে ব্যবস্থা করা হবে।
  5. আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্পটি পাস করা হয়েছে
  6. মুখ্যমন্ত্রীর নবান্নে বলেন যে কল্যাণী এমস একটি কেন্দ্রীয় সংস্থা। তারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তাদের আমরা জায়গা দিয়েছি। কিন্তু বর্তমানে মেন্টাল হেলথ এর নামে তারা এনআরসির সার্ভে করছেন। মুখ্যমন্ত্রী বলেন এই অসাধু প্রয়াস আপনারা রুখে দিন। কেবলমাত্র রাজ্য সরকার কোন সার্ভে করলে তাতে অংশগ্রহণ করুন। তিনি কল্যাণী এমসকে বলেন আপনারা চিকিৎসা ব্যবস্থায় আরো উন্নতি করুন।
  7. জাতীয় ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির অঙ্গুলী হেলনে কাজ করছে, আজ কলকাতা বিমানবন্দরে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  8. মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা জানিয়ে অভিষেক বলেন সংসদের আগামী  অধিবেশনে বিরোধীরা এই প্রস্তাব আনবে।
  9. বাইশে আগস্ট মেট্রো রেল সম্প্রসারণ এর বড় প্রোগ্রাম। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে আমন্ত্রণ জানান। কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন মমতা। কেন্দ্রের সঙ্গে বিশেষত বাংলা ও বাঙালিদের ওপর আক্রমণের অভিযোগে এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।
  10. ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্র।। প্রসঙ্গত হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১ আগস্ট থেকে বাংলায় ১০০ দিনের কাজ শুরু করতে,এবং জব কার্ড হোল্ডারদের টাকা দিতে। এ ব্যাপারে উচ্চ আদালতের শরণাপন্ন হল কেন্দ্র।
  11. দেশে ফিরলেন শুভাংশু শুক্লা। সাংসদদের সঙ্গে মিলিত হবেন তিনি। সংবর্ধনা দেওয়া হবে সাংসদদের তরফ থেকে, জানালেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, প্রধানমন্ত্রী সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা।
  12. পুলিশি তলব এড়ালেন বিজেপি নেতা ও ক্রিকেটার অশোক দিন্দা। নবান্ন অভিযানের দিন পুলিশের উপর আক্রমণের উস্কানি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
  13. সোমবার ভারতে আসছেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই ।ভারতের বিদেশ মন্ত্রী জয়শংকরের সঙ্গে তার বৈঠক। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সম্ভাবনা। কথা হতে পারে এলএসি নিয়ে।
  14. অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বিকাশ ভবন অভিযান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা, আটক, ধুন্ধুমার পরিস্থিতি। জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল এখনো বেরোইনি। এছাড়া উচ্চ মাধ্যমিকের পর এখনো সরকারি কলেজে ভর্তি হতে পারেনি ছাত্র-ছাত্রীরা এই অভিযোগে বিক্ষোভ অভিযান
  15. মিলিটারি অফিসারদের কর্মরত অবস্থায় ট্রেনিংয়ের সময় আঘাত পেলে তাদের ছাটাই করা হয়, গত ৪০ বছরে মোট ৫০০ জন এরকম ছাটাই হয়েছে। শীর্ষ আদালত নিজেই সংবাদপত্রে এই ঘটনা পড়ে, সুওমোটো মামলা করল তাদের স্বপক্ষে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*