৫ টায় ১৫

Spread the love
  1. উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণাণ-এর নমিনেশন ফাইল। চার প্রস্তাবকের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি তিনজন হলেন রাজনাথ সিং অমিত শাহ ও লালন সিং।
  2. উপরাষ্ট্রপতি পদে চলছে দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই। কাল ইন্ডিয়া জোট প্রার্থী  বি সুদর্শন রেড্ডি নমিনেশন ফাইল করবেন বলে খবর
  3. আজ সংসদে পেশ করা হয় তিনটি গুরুত্বপূর্ণ বিল। এগুলি হচ্ছে ১৩০ সংবিধান সংশোধন বিল, গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটোরিস ২০২৫ বিল এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল।
  4. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশ করার সময় তাকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়। কংগ্রেস-সহ বিরোধীরা বিক্ষোভ দেখায়, তার গায়ে বিল কুচো করে ছুড়ে মারে। তিনটি বিলি জে পি সি তে পাঠানো হয়। বিক্ষোভের জেরে লোকসভা বারবার মুলতুবি হয়ে যায়
  5. ১৩০ সংবিধান সংশোধন বিল অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীরা প্রয়োজনে জেলে যেতে পারেন এই বিলের তীব্র বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকের দিনটিকে কালো দিন এবং বিলটি কে কালো বিল বলেন।
  6. এই ১৩০তম সংবিধান সংশোধন বিল-কে অভিষেক বন্দ্যোপাধ্যায় ড্রাকোনিয়ান বা দানবীয় বিল বলে আখ্যা দেন
  7. প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালেন বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা তথা পুত্র রাহুল গান্ধীও ফুলের মালায় শ্রদ্ধা জানান রাজীব গান্ধীকে।
  8. ভোটার অধিকার যাত্রায় বিহারে রাহুল বললেন ২০ বছর ধরে নিতিশ কুমারের সরকার আছে। বিহারে ভোট চুরি করে জিতেছেন নীতিশ। অচিরেই তা প্রকাশিত হবে।
  9. আমেদাবাদে স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। অষ্টম শ্রেণির ছাত্রের ছুরির আঘাতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু। এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে।
  10. উত্তরপ্রদেশের মথুরায় কেমিক্যাল ট্যাঙ্কারে আগুন লেগে পুড়ে ছাই। দুজনের মৃত্যু।
  11. বিহারের জোরদার চলছে রাহুল তেজস্বীর ভোটার অধিকার যাত্রা। তারই মাঝে ২২ তারিখ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। ওই দিনই বিহারের মোকামাও বেগুসারাইতে সরকারি অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রীর। অর্থাৎ একই দিনে বিহারে প্রধানমন্ত্রী ও রাহুল।
  12. মমতা বন্দ্যোপাধ্যায়-কে ইন্ডিয়ার মুখ করলে ইন্ডিয়া জোটে ফিরতে পারেন কেজরিওয়াল। এমনই ইঙ্গিত দিলেন তিনি। জুলাই মাসে ইন্ডিয়ার সংশ্রব ত্যাগ করেছেন কেজরিওয়াল।
  13. আবারো ঐতিহাসিক ভুল সিপিএমের প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে জ্যোতি বসু বলেছিলেন। এবার কেরালায় চতুর্থ শ্রেণির পাঠ্য বইতে উল্লেখ আছে নেতাজির দেশ ছেড়ে যাওয়ার কারণ ইংরেজদের ভয়। কেরালার শিক্ষা দপ্তর স্বীকার করল নেতাজি কে নিয়ে তারা ঐতিহাসিক ভুল করেছে। পরে অবশ্য ক্ষমা চেয়ে সংশোধনের পথে যায় তারা।
  14. দু-সপ্তাহ বাদে, প্রধানমন্ত্রীর চীন সফল তার আগে সীমান্তে শান্তি বার্তা, দিল্লিতে ভারত চীন বৈঠক।
  15. প্রধানমন্ত্রীর পরপরই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর উদ্বোধনে আসছেন তিনি। মহালয়ার পর কলকাতায় আসার কারণ পুজো হলেও, রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।