আজ হাইকোর্টে নারদকাণ্ডের শুনানি। একদিকে নারদ-মামলা ভিন রাজ্যে সরানোর জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি হবে। অন্যদিকে, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনা চেয়ে চার নেতা-মন্ত্রীর আর্জিরও শুনানি হবে।
ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীর হয়ে হাইকোর্টে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আইনজীবীরা।
নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে সোমবার নারদকাণ্ডে হেভিওয়েট চারজন নেতা-মন্ত্রী-বিধায়ককে বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Be the first to comment