রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল

Spread the love

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।

ট্যুইটারে তিনি লিখেছেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের প্রধান ফটক দিয়ে যে খুশি ঢুকে পড়ছে। পুলিশের ভূমিকা উদ্বেগজনক।  রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলে ট্যুইট রাজ্যপালের।

উল্লেখ্য গতকাল, রাজভবনের সামনে এক ব্যক্তি একপাল ভেড়া নিয়ে প্রতিবাদ করেন। সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে তিনি লিখেছেন, কলকাতা পুলিশের ভূমিকা হাস্যকর। এই ব্যক্তি রাজভবনকে পিছনে রেখে ছবি তুলতে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*