আজ দুপুর ২টোয় হাইকোর্টে নারদ কাণ্ডের শুনানি

Spread the love

আজ  দুপুর ২টোয় হাইকোর্টে নারদকাণ্ডের শুনানি। একদিকে নারদ-মামলা ভিন রাজ্যে সরানোর জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি হবে। অন্যদিকে, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার আর্জি চার নেতা-মন্ত্রীর।

ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীর হয়ে হাইকোর্টে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আইনজীবীরা।

এদিকে প্রেসিডেন্সি জেলে অসুস্থ ফিরহাদ হাকিম। আজ তাঁর করোনা পরীক্ষা করা হবে। চলছে তারই প্রস্তুতি। জানা গিয়েছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*