রোজদিন ডেস্ক, কলকাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল যাদবপুর থানার পুলিশ। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েবকুমার একটি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসু। শিক্ষা মন্ত্রীর গাড়ি ধরে বিক্ষোভ করে এখানকার ছাত্রছাত্রীরা। পাশাপাশি তার গাড়ির চাকায় একজন ছাত্র আহত হয়। ছাত্র আহত থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করার মতো ঘটনা ঘটে যাদবপুর ক্যাম্পাসে। আর সেই দিনের ঘটনায় সৃজন ভট্টাচার্যের কাছে কী ভিডিয়ো এবং ছবি রয়েছে, তা জানার জন্য আজ সন্ধ্যা ৬টা নাগাদ তাঁকে যাদবপুর থানার পুলিশ তাকে তলব করেছে।
সেদিন যাদবপুর ক্যাম্পাসে কী কী হয়েছিল এবং সৃজন ভট্টাচার্যের কাছে সঠিক কী কী তথ্য রয়েছে তা জানার জন্য তাকে তলক করা হয়েছে বলে লালবাজার সুত্রের খবর। যদিও এই বিষয় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিয়ো ফুটেজ আছে, সে সব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাব।”
পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে গত শনিবার যে ঘটনা ঘটে তার জন্য স্থানীয় থানায় একাধিক অভিযোগ হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার একটি সমাবেশকে কেন্দ্র করে ব্রাত্য বসুর গাড়ির উপরে উঠে পড়েন ছাত্র-ছাত্রীরা। এরপর তার গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, ছাত্রছাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি এক ছাত্রকে ধাক্কা মেরেছে। গোটা ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে কার্যত অচলাবস্থা নেমে আসে। এরপরই দু’পক্ষ তরফ থেকে একাধিক অভিযোগ দায়ের করা হয় যাদবপুর থানায়। আর সেই সব অভিযোগের জন্য তদন্তের সার্থে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সৃজনকে তলব করল যাদবপুর থানা।

Be the first to comment