রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২ এপ্রিল,দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের জন্য ছিল সেদিনটা এক দুঃস্বপ্নের দিন। জঙ্গি হানায় ২৬ জন নিরীহ পর্যটকদের মৃত্যু হয়। এবং অনেকই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।এই নির্মম হত্যাকাণ্ডের জন্য দেশ জুড়ে ফুঁসছে, সকলের একই মতবাদ সন্ত্রাসবাদকে নির্মূলে উৎখাত করা হোক। গোটা দেশ ও আন্তর্জাতিক দেশগুলি এখন সকলেই ঐক্যবদ্ধ হয়ে এটাই চায় সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রদানকারী পাকিস্তান কে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
পহেলগাঁও সন্ত্রাসী হামলা প্রতিটি ভারতীয়র আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এবং প্রতিটি নাগরিক এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করার সাথে সাথে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও সম্প্রতি এগিয়ে এসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সৌরভ পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্য ভারতকে সমর্থনও জানিয়েছেন। সৌরভ বলেছেন যে, ‘প্রতি বছর এই ধরণের সন্ত্রাসী ঘটনা ঘটবে তা কোনও রসিকতা নয়।’
সৌরভ আরো বলেন, ‘১০০ শতাংশ, এই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন কর উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতি বছর এমন ঘটনা ঘটবে এটা কোনও রসিকতা নয়। সন্ত্রাসবাদ সহ্য করা যায় না।’
সম্প্রতি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকরের সাথে সৌরভ গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় পাহালগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

Be the first to comment