রোজদিন ডেস্ক : ওড়িশার পুরীতে ছুটি কাটাতে গিয়ে চরম বিপদের হাত থেকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী অর্পিতা গাঙ্গুলি! রবিবার তিনি ছুটি কাটানোর জন্য সস্ত্রীক পুরী গিয়েছিলেন। পুরীর সমুদ্রসৈকতে তিনি স্ত্রী অর্পিতার সঙ্গে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে মেতে ছিলেন।
***Development in Odisha
Former India captain and Ex BCCI President Sourav Ganguly’s brother and sister-in-law Rescued safely from a speedboat mishap in Puri
A speed boat carrying tourists capsized in the deep sea off Puri’s coast on Saturday evening, leaving four people… pic.twitter.com/jP53zGPkjh
— Anand Narasimhan?? (@AnchorAnandN) May 26, 2025
তবে সৌভাগ্যক্রমে সময়মতো লাইফগার্ডরা পৌঁছে গিয়ে তাঁদের উদ্ধার করেন। একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, স্পিডবোটটি সমুদ্রের জলে সম্পূর্ণ উল্টে গিয়েছে এবং লাইফগার্ডরা জলে নেমে রাবার টিউবে ব্যবহার করে পর্যটকদের উদ্ধারের চেষ্টা করছেন।
স্নেহাশিসের স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, এই স্পিডবোটে খুব বেশি যাত্রী তোলার ক্ষমতা ছিল না। সেকারণে বোটটি যথেষ্ট হালকা ছিল। আর তাই উল্টে গিয়েছে।
#Ganguly‘s brother and sister-in-law #Rescued safely from #Puri Sea
A speed boat carrying tourists capsized in the deep sea off Puri’s coast on Saturday evening, all four tourists were rescued safely. #RescueOnly #rains #accident pic.twitter.com/bFZP3YL9CP
— Chaudhary Parvez (@ChaudharyParvez) May 26, 2025
দুর্ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, ‘সমুদ্রের ঢেউ যথেষ্ট উত্তাল ছিল। এই স্পিডবোটে ১০ জন চড়ার মতো ক্ষমতা ছিল। কিন্তু, বেশি টাকার লোভে মাত্র ৩-৪ জনকেই তোলা হয়। এটাই দিনের শেষ বোট ছিল। আমরা সমুদ্রে যাওয়ার আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম। কিন্তু, অপারেটররা বলেছিল যে ভয়ের কোনও কারণ নেই।’
তিনি আরো বললেন, ‘যদি ওইসময় নুলিয়ারা এগিয়ে না আসতেন, তাহলে আজ হয়ত আমরা প্রাণে বাঁচতাম না। আমি এখনও পর্যন্ত গভীর ট্রমায় রয়েছি… জীবনে কখনও এমন ঘটনার সাক্ষী হতে হয়নি। যদি নৌকায় আরও যাত্রী তোলা হত, তাহলে হয়ত এটা উল্টে যেত না।’

Be the first to comment