বিধানসভা নির্বাচনের আগেই অসম কংগ্রেসের দায়িত্বে গৌরব গগৈ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই অসম কংগ্রেসের বড়সড় রদবদল। সভাপতি ভূপেন কুমার বোরাহকে সরিয়ে গৌরব গগৈ সভাপতি পদে নিয়ে এলো কংগ্রেস হাই কমান্ড। পাশাপাশি কার্যকারি সভাপতি পদেও বদল আনা হয়।
ছাব্বিশে অসমে বিধানসভা নির্বাচন। আর তার ঠিক একবছর আগেই আসামের কংগ্রেস সভাপতি পদে রদবদলকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ছাব্বিশে হয়ত মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কংগ্রেসের মুখ সাংসদ গৌরব।
প্রসঙ্গত, লোকসভার ডেপুটি বিরোধী দলনেতা গৌরব গগৈ। বেশ কয়েক মাস ধরেই তাঁর বিরুদ্ধে নিশানা শানাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি গৌরব গগৈয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। বলেন, “পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে সেদেশে গিয়েছিলেন গৌরব গগৈ। আইএসআই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের অংশ। ও ওখানে ট্রেনিং নিতে গিয়েছিল। আমাদের কাছে ডকুমেন্ট আছে। এটা মোটেও ভ্রমণ সফর ছিল না।” হিমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেন, “পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণ পেয়ে সে দেশে গিয়েছিলেন গৌরব গগৈ। বিদেশ মন্ত্রক বা কোনও বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পাওয়া আলাদা বিষয়। কিন্তু ও পাকিস্তান সরকারের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন। এটা অত্যন্ত সিরিয়াস বিষয়।”
এই আবহে অসম প্রদেশ কংগ্রেসের হাল ধরার দায়িত্ব সেই গগৈয়ের উপরই তুলে দিল দিল্লী কংগ্রেস। সেই সঙ্গে, কার্যকরী সভাপতি হয়েছেন তিন জন। তাঁরা হলেন জাকির হোসেন সিকদার, রোজেলিনা তিরকি এবং প্রদীপ সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*