হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সংবাদ মাধ্যমের দ্বারা পাওয়া খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গুরুতর অসুস্থ এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রধানমন্ত্রীর প্রধান সচিব এইচ. রেহমান এর স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে এটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামে পাকিস্তানি সন্ত্রাসীবাদীরা হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের নৃশংস হত্যা করে। যার ফলে দু’দেশের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে । ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তুঙ্গে। ভারত বর্তমানে কাশ্মীরের মধ্যে লুকিয়ে থাকা পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে বেছে বেছে কড়া পদক্ষেপ নিচ্ছে । পাশাপাশি পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সামরিক ভাবে যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি কার্যত সম্পন্ন করে ফেলেছে ।

ইতিমধ্যেই চেনাব নদীর জল ছেড়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জাফরাবাদকে প্লাবিত করে দিয়েছে ভারত । তবে এলওসিতে গোলাগুলি চললেও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*