রোজদিন ডেস্ক, কলকাতা:- টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর ঘোষণার দিন কয়েকের মধ্যে বিরাট কোহলিও বিদায় জানালেন টেস্টকে।
টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। বিসিসিআই-এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ কপ্রেছিলেন। আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন কোহলি। ১৪ বছরের কেরিয়ারের এবার ইতি টানলেন তিনি। বিরাটকে বোঝানোর চেষ্টা করেছিল বিসিসিআই। তবে তাতেও যে কাজ হয়নি, তা সোমবারের দুপুরে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে তা পরিস্কার বোঝা যায়।
কিছুদিন আগেই রোহিতও অবসর নিয়েছেন টেস্ট থেকে, আর এবার কোহলিও। ফলে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে কিছুটা হলেও শূন্যতা তৈরি হল।

Be the first to comment