রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে মিললো আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি। গ্রেফতার করা হয়েছে মোট তিন জনকে। বুধবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে তিন অভিযুক্তকে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোনারপুরের লাঙলবেড়িয়া থেকে উদ্ধার হয়েছে মোট চারটি আগ্নেয়াস্ত্র। এক পুলিশকর্তা বলেন, ”এর মধ্যে তিনটি ‘শর্ট’ একটি ‘লং আর্মস’ ছিল। এ ছাড়াও ৮ রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে।” বস্তুত, গত রবিবার রাতে সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় বিক্রম বাঁশি নামে এক দুষ্কৃতীকে। তার কাছ থেকে একটি ওয়ান শটার পায় পুলিশ।
এ বার ধৃতকে জিজ্ঞাসাবাদ করে লাঙলবেড়িয়া এলাকায় জনৈক অনুপ বিশ্বাস ওরফে পকাই এবং হেমন্ত বাঁশি ওরফে স্নেক নামে আরও দু’জনকে পাকড়াও করা হয়। ওই দু’জনের কাছ থেকে ২টি ছোট ওয়ান শটার এবং একটি বড় নলওয়ালা বন্দুক উদ্ধার হয়েছে।

Be the first to comment