একদিকে ‘অপারেশন সিন্দুঁর’ নিয়ে গর্ব করছে গোটা ভারত,অন্যদিকে সেই ভারতেই ‘সিঁদুর’ নিয়ে গর্ব করায় গৃহবধূকে ধর্ষণের হুমকি ..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আতঙ্কিত হয়ে অবশেষে পুলিশ সুপারের অফিসে দ্বারস্থ এক গৃহবধূ। ৪ দিন আগে গৃহবধূর নিজের স্যোশাল মাধ্যমে পোষ্ট- ‘ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল সিঁদুর। ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনও হারতে শেখেনি, আমি গর্বিত আমি ভারতীয়।’

ঘটনাটি ঘটে অপারেশন সিন্দুঁরের জয় জয়কার করা নিয়ে। সদ্য পাহেলগাঁও অ্যাটাকের রিভেঞ্জ স্বরূপ অপারেশন সিন্দুঁরের সফলতার পরে যখন দেশজুড়ে এই সফলতায় একত্রিত হয়ে বাহবা দিচ্ছেন তখন পিছপা হয়নি এই গৃহবধূটিও। সোশ্যাল মাধ্যমে নিজের দেশ কে নিয়ে গর্বের সাথে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তার পাল্টা উত্তর তাকে ধর্ষণ করে দেওয়ার হুমকি।
হুমকি আসে ‘উলঙ্গ করে রেপ করে দেবে ফলতায় জাহাঙ্গীর খানের অফিসের সামনে।’
যেখানে দুই বীরঙ্গনা দেশের জন্য শত্রুদের আক্রমণ করতে পিছুপা হয়নি নিজেদের জীবনকে বাজি রেখে আর সেই ভারতের পশ্চিমবঙ্গের এক জেলায় মহিলাকে দেশের জয়কে উদযাপন করতে চাওয়ায় হুমকি পেতে হচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে।
অবশেষে শাস্তির দাবি চেয়ে জেলা পুলিশ সুপার অফিসে দ্বারস্থ গৃহবধূ। গৃহবধূ চুমকি চৌধুরী তার স্যোশাল মাধ্যমে আইডি দিয়া চৌধুরী নামে আছে। তিনি ৪ দিন আগে দেশকে নিয়ে গর্ব করে লিখেছিলেন, তাতে তাঁকে উলঙ্গ করে রেপ করবে তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে বলে হুমকি দিয়ে স্যোশাল মাধ্যমে পোষ্ট করে Raj F Flover আইডিটি থেকে।
গৃহবধূ জানান, তার বাপের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় বেলসিনহাতে। তার শ্বশুরবাড়ি বেহালায়। তার বাপের বাড়ির লোকজন-সহ পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। গৃহবধূর বক্তব্য, যে হুমকি পাওয়া পোষ্টগুলি স্ক্রিনশট নিয়ে আবারও স্যোশাল মাধ্যমে পোষ্ট করায় ফলতার মানুষজন তাঁর পাশে রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*