রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১,০০৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দেশের করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে।বর্তমানে দক্ষিণের রাজ্যগুলিতে সংক্রমণের হার বেশি।কেরালায় ২৭৩ জন সক্রিয় রোগী নিয়ে শীর্ষে রয়েছে, এরপর তামিলনাড়ুতে ৬৬ জন এবং মহারাষ্ট্রে ৫৬ জন সক্রিয় রোগী রয়েছেন। রাজধানী দিল্লিতেও ২৩ জন সক্রিয় করোনা রোগী শনাক্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও নতুন করে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
আবহাওয়ার পরিবর্তন এবং করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরুতে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ এবং মহারাষ্ট্রের থানেতে ২১ বছর বয়সী এক যুবকের করোনায় মৃত্যু হয়েছে, যা জনমনে উদ্বেগ বাড়িয়েছে।
জনগণকে সতর্ক থাকার এবং সতর্কতা হিসেবে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার পুনরায় শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Be the first to comment