রোজদিন ডেস্ক: মুঘল সম্রাট বাবরের নামে মসজিদ করলে কোন ভাবেই অনুমতি দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার রাতে সাফ জানিয়ে দেন।
আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির যে তোড়জোড় করছেন, সে বিষয়ে কড়া বার্তা দেন তিনি। আগামী ৬ ডিসেম্বর রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে বড় জমায়েত হবে বলে হুমায়ুন কবীরের ঘোষণা প্রসঙ্গে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন,৬ তারিখ আসুক। এই সব করলে কি ব্যবস্থা নিতে হয় সরকার জানে,এটা কোন দুর্বল সরকার নয়।
বিধায়কের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, নিজের জমিতে উনি একটা কেন, একশোটা মসজিদ বানান,কোন আপত্তি নেই। কিন্তু বাবর! মুঘল রা এই দেশে লুটপাট করতে এসেছিল, এখানে মন্দির ভেঙেছে, মা বোন দের সম্মান হানি করেছে, তাদের নামে মসজিদ কেন? মুর্শিদাবাদের বহু বিশিষ্ট মুসলমানদের নাম করে মুখ্যমন্ত্রী বলেন, ওঁদের কার ও নামে করলে আপত্তি নেই। কিন্তু বাবরের নামে হলে সেখানে কোন ভাবে অনুমতি দেওয়া হবে না বলে দৃঢ় ভাবে জানিয়ে দেন।

Be the first to comment