Midnapur Medical College সহ রাজ্যে একাধিক ক্ষেত্রে সজ্জন জিন্দল আগ্রহী, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল আরও উন্নয়নের লক্ষ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ নিতে চান। বুধবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এই কথা জানান। রাজ্যে বিদ্যুত সহ একাধিক ক্ষেত্র নিয়ে তিনি আগ্রহী। নানা হেরিটেজ মন্দির ও তিনি সংস্কার করতে চান।
এইদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করেন সজ্জন জিন্দল। রাতে মুখ্যমন্ত্রী জানান,সজ্জন জিন্দল অন্যতম বড় বিনিয়োগ কারী। তিনি তাঁর সঙ্গে গঠন মূলক কথা বলেছেন।
রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শালবনি প্রকল্পের সম্প্রসারণ ইত্যাদি নিয়ে ও কথা হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী জানান,এই রাজ্যের সঙ্গে সজ্জন জিন্দলের বহুদিনের সম্পর্ক। উনি দ্বিতীয় ও তৃতীয় বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ার কথাও বলেছেন।।দক্ষতা প্রশিক্ষণের জন্য সজ্জন জিন্দল যে প্রশিক্ষণ কেন্দ্র করেছেন,সেখানকার ছেলেদের চাকরি দেওয়ার জন্য বলেছেন উনি।
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও সজ্জন জিন্দল সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।। মেদিনীপুর মেডিকেল কলেজটি উনি নিতে চান। রাজ্যের বেশ কয়েকটি মন্দির সংস্কারে উনি আগ্রহী। তাঁরা তা বাছাই করে সজ্জন জিন্দল কে জানাবেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরকার কে নিয়ে কিছু বলেন নি সজ্জন জিন্দল। তবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে উনি শ্রদ্ধা ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী জানান, সিপিএমের ট্রেড ইউনিয়নের ভূমিকা নেতিবাচক থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগত ভাবে ভাল মানুষ ছিলেন বলে তিনি মুখ্যমন্ত্রী কে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*