রোজদিন ডেস্ক: বিদ্যালয় শিক্ষা দফতরের আওতায় সব সরকারি দফতর, ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি রাখা বাধ্যতামূলক হচ্ছে। শুধু ছবি রাখাই নয়, দৃশ্য মান, গুরুত্বপূর্ণ জায়গায় রাজ্যের এই সংগ্রামী বীর সন্তানের ছবি রাখার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। এই দফতরের এক্তিয়ারে থাকা সব দফতরেই নেতাজির সরকার অনুমোদিত নির্দিষ্ট ছবি রাখতে হবে।
শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট মহল এতে খুশি। এর ফলে নেতাজির বীর গাথা সকলের মনে আরও উজ্জ্বল হবে বলে তাঁরা মনে করেন।
পোর্টাল প্রসঙ্গ : রাজ্যের শিক্ষার এস এম এস পোর্টাল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকায় শিক্ষা মহল উদ্বিগ্ন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান,চলতি শিক্ষা বর্ষ শেষ হতে চলেছে। এই পোর্টাল খারাপ থাকায় ম্যানুয়ালি পপড়ুয়া দের প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে।।শিক্ষা মন্ত্রী, বিকাশ ভবন কে জানিয়ে ও এখন অবধি কোন ফল হয় নি। তিনি শিক্ষার স্বার্থে দ্রুত এই পোর্টাল উন্নত ও কার্যকরী করে চালু করার দাবি জানান।

Be the first to comment