রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০২৬ এ বাংলায় বিজেপি সরকার হবে। হল ভর্তি নেতাজি ইন্ডোরে অমিত শাহ বার্তা দিলেন নেতাকর্মীদের। প্রধানমন্ত্রীর পর অমিত শাহ বাংলায় দুর্নীতি, অনুপ্রবেশ, নির্বাচনে হিংসা, নারীদের ওপর অত্যাচার, মুসলিম তোষণ, মালদা মুর্শিদাবাদে স্টেট স্পন্সরড টেররিজম এর অভিযোগ আনলেন।
কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির ও ১০৮ করুণাময়ী কালী মাতা মন্দির কে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করলেন।
অমিত শাহের বক্তব্য আমরা নিচে পয়েন্ট করে উল্লেখ করলাম :
১.জিন্দাবাদ করবেন পরে ২৬ শে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরে।
২.রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখার্জীকে প্রণাম জানিয়ে বক্তব্য। বঙ্কিমচন্দ্রকে স্মরণ করলেন l
৩.বাংলায় দুর্নীতি শেষ করতে হবে। T.N শেষণ মুখ্য নির্বাচনী কমিশনার হওয়ার পর নির্বাচনে সন্ত্রাস সব জায়গায় বন্ধ হয়েছিল বন্ধ হয়নি বাংলায়।
যদি ক্ষমতা থাকে হিংসা ছাড়া, রিগিং ছাড়া নির্বাচন করে দেখান আপনাদের জামানত জব্দ হবে। হুশিয়ারি দিলেন তৃণমূল কে।
৪ অপারেশন সিঁদুর ঠিক হয়েছে কিনা বাংলার জনগণের উদ্দেশ্যে প্রশ্ন।মোদীজি যখন অপারেশন সিঁদুর করে এখানে এলেন তখন দিদি তাঁকে ভীষণভাবে অপমান করেন। আপনি অপারেশন সিঁদুরের অপমান করলেন শুধু তাই নয়, এই দেশের মা বোনেদের অপমান করলেন। মহান বাংলাকে দুরাচারের কেন্দ্র বানিয়েছেন মমতা। বিধানসভায় শুভেন্দু দাড়ালে মমতা ব্যানার্জি ভয় পান। তৃণমূলের আমলে মহিলাদের উপর অত্যাচার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়াতে হবে।
মুসলিম ভোট ব্যাংককে নিশ্চিত করতে মমতা দিদি আপনি অপারেশন সিঁদুরের বিরোধিতা করলেন।
৫.দিদি,আপনার সময় শেষ হয়ে এসেছে।
৬. বাংলার সংস্কৃতির কথা ভাবেন প্রধানমন্ত্রী ।তাই বহুবছরের বাংলার মানুষের দাবি বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পায় ,তা করে দেওয়া হয়েছে।এরজন্য মমতা দি প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ ও দেন নি।
৭.অনুপ্রবেশ রুখতে হবে। দিদি কি পারবেন অনুপ্রবেশ রুখতে? দিদি ভাইপো আদৌ অনুপ্রবেশ রুখবে ?
অনুপ্রবেশ কেবলমাত্র কমলের সরকার, পদ্মের সরকার রুখতে পারে। মমতাদি আপনি জায়গা দিন একটা ছোট পতঙ্গ বা পাখিও ঢুকতে পারবে না ।আমরা বাংলায় বেআইনি অনুপ্রবেশ রুখবো।
৮.সন্ত্রাসবাদী নিহত হলে দিদির পেট ব্যাথা হয় । সন্ত্রাসবাদীদের জন্য এত সহানুভূতি!
৯..সামনে নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে বাংলায়। মমতা দিদি সোনার বাংলার স্বপ্ন তছনছ করে দিয়েছন। একের পর এক অত্যাচার বা দুর্নীতির খতিয়ান তুলে ধরেন অমিত শাহ।
১০..বাংলায় সিন্ডিকেটরাজ চলছে। মোদীজি যে টাকা পাঠান তা কি সিন্ডিকেট করার জন্য?
১১ .মুর্শিদাবাদে হিংসা হল। বিএসএফকে ঢুকতে দিচ্ছিল না ।আমাদের কার্যকর্তারা হাইকোর্টে গেলেন তারপর বিএসএফ এল হিন্দুদের রক্ষা করল। এটা স্টেট স্পন্সরড দাঙ্গা ছিল
রাজ্যের মন্ত্রী, মুর্শিদাবাদ দাঙ্গায় জড়িত।
১২.সন্দেশখালি মুখ্য অপরাধী কোন দলের ? আরজি করের অপরাধী কোন পার্টির সঙ্গে জুড়ে আছেন ?
১৩.তোষণের রাজনীতি বাংলায় চূড়ান্ত আকার ধারণ করেছে। মালদা মুর্শিদাবাদের হিংসার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।
১৪.বাংলা এখন দুর্নীতি হিন্দু অত্যাচারের ঘাঁটি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভাষণ সমাপ্তির পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে গেলেন।

Be the first to comment