রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুরের পর ইনস্টাগ্রামে আপত্তিকর পোস্ট করার অভিযোগে ধৃত আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির গ্রেফতারিকে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্কের ঝড়৷ সমাজমাধ্যমে অনেকেই এই ঘটনায় পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন৷ ছাত্রীর গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক রং-ও লেগেছে৷ এই নিয়ে প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সংবিধান অনুসারে, প্রতিটি ব্যক্তির নিজস্ব ভাষায় তাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। যদি কিছু অবৈধ বা অসাংবিধানিক হয়, তবে তা ভিন্ন বিষয়। কিন্তু যদি কেউ তাদের মতামত প্রকাশ করে, এবং আমরা তাদের কথা পছন্দ না করি, তবে তাতে তারা অপরাধী হয়ে ওঠে না…”
ইতিমধ্যেই ঐ আইনের ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতরাও৷

Be the first to comment