রোজদিন ডেস্ক, কলকাতা:- বেশ কিছুদিন ধরেই দুর্যোগে বিপর্যস্ত লাচুঙ ও লাচেঙ। ধসে রাস্তার পাশপাশি ব্রিজ ভেঙে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। তিস্তা নদীর জল বিপদসীমার উপরে বইছে। এই অবস্থায় সোমবার সকাল থেকে লাচুঙে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়েছে। কঠিন হচ্ছে বিপদসংকুল লাচেঙে আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামিয়ে আনার কাজ।
এর মধ্যেই রবিবার সন্ধে সাতটা নাগাদ ধস নামে ছাতেনের সেনাক্যাম্পে। বড়সড় ধসে প্রাথমিক ভাবে ৯ জন সেনাকর্মী নিখোঁজ হন। পরে ৩ জনের মৃতদের উদ্ধার করেছে সেনা। মৃতরা হল হাবিলদার লক্ষিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর, পোর্টার অভিষেক লাখাদা। সেনাকর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা।
এই সেনা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,
‘সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অনেক সেনা কর্মীদের শহীদ হয়েছেন এবং আরও অনেকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি শহীদ সৈন্যদের শ্রদ্ধা জানাই এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি। আশা করা যায় যে সমস্ত সেনা নিখোঁজ হয়েছেন তাঁদের উদ্ধার করা যাবে।’

Be the first to comment