রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক একটি কনভেশনে যোগ দিতে এসেছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএমএল (লিবারেশন) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি প্রমুখ।
এই কনভেনশনে কানাইয়া বলেন, “অপারেশন সিঁদুর নিয়ে এত প্রচার করছে কেন্দ্র! অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তাঁর জন্যই সিজফায়ার হয়েছে, তার কোনও ব্যাখ্যা কেন দিচ্ছে না সরকার? তাহলে কি ধরে নিতে হবে একদিকে ট্রাম্পের চাপ আর অন্যদিকে আম্বানি-আদানির ব্যবসার কথা ভেবেই যুদ্ধ থামাতে হল মোদিজিকে?”
এদিন তিনি বলেন, “কাশ্মীরে নিরাপত্তার অভাব ছিল বলেই ২৬টা প্রাণ চলে গেল। আর বাংলায় এসে তাঁর মন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে নিশানা করছেন? বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছেন? এর জবাব পাবেন।”

Be the first to comment