অল্পের জন্য জয় হল না কাঞ্চনজঙ্ঘা, অসু্স্থতা নিয়ে ফিরতে হচ্ছে পাহাড় কন্যা পিয়ালিকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ জয় করার অঙ্গীকার নিয়ে দুর্গম কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন চন্দননগরের পিয়ালি বসাক। তাঁকে সকলে চেনে পাহাড়-কন্যা নামে। কিন্তু পাহাড় চূড়োয় অসুস্থ হয়ে পড়েন পিয়ালি। যে কারণে চার নম্বর সামিট ক্যাম্প থেকে ফিরতে হচ্ছে বঙ্গকন্যাকে।

প্রসঙ্গত, এর আগে পৃথিবীর চতুর্দশ উচ্চতম শৃঙ্গ শিশাপাংমা অভিযানে যেতে চেয়েছিলেন পিয়ালি। যে শৃঙ্গের উচ্চতা ২৬,৩০০ ফুট। উত্তর দিকে তিব্বত। সেদিক দিয়েই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান শুরু করতে চেয়েছিলেন পিয়ালি। কিন্তু চীন প্রশাসন অনুমতি না দেওয়ায় সেই অভিযান মুলতুবি রাখতে হয় পিয়ালিকে। পরিবর্তে তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ, ২৮১৭০ ফুট উচ্চতার কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন। প্রায় শৃঙ্গজয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*