আমেদাবাদে বিমান দূর্ঘটনায় জীবিত যাত্রী ‘রমেশ’এর সঙ্গে হাসপাতালে দেখা করলেন মোদি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কথায় আছে, রাখে হরি মারে কে। এই প্রবাদ ফের সত্যি প্রমাণ করলেন এক ব্রিটিশ নাগরিক। আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই জানা গেল একজন মাত্র বেঁচে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর সঙ্গে আহমেদাবাদ সিভিল হসপিটালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আজ, শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসপাতালের বিছানায় শুয়েই প্রধানমন্ত্রীকে আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাসকুমার। বলেন, উড়ানের ঠিক ৩০ সেকেন্ড পরই সব শেষ!
বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাগ্রস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের মধ্যে জীবিত রয়েছেন এক ব্রিটিশ নাগরিক। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনাস্থলের কাছের লোকজনের সঙ্গে হেঁটে কথা বলছেন তিনি। ছবিতে বাহ্যিকভাবে যা দেখা গিয়েছে, তাতে বোঝা গিয়েছে তাঁর আঘাতও খুব গুরুতর নয়। লোকেরা যখন তাঁকে জিজ্ঞাসা করেছিল যে কী হয়েছে, তখন তিনি বলেছিলেন, “বিমানটি বিধ্বস্ত হয়েছে।”
সূত্র মারফত জানা গিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তির নাম বিশ্বাসকুমার রমেশ। তিনি দিউ থেকে আসা একজন প্রবাসী ভারতীয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত বিমানের ১১এ ছিল তাঁর সিট নম্বর। বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে আগুনে জ্বলে যাওয়ার আগে তিনি জরুরি বহির্গমন পথ ব্যবহার করে বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে।
বিশ্বাস বলেন, “দুর্ঘটনার পর একটা বড় বিস্ফোরণ হয়। সর্বত্র আগুন জ্বলছিল। আমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছিল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, এটা একটা অলৌকিক ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*