আহমেদাবাদের দুর্ঘটনা স্থলে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর উইলসন; কি জানালেন তিনি.?

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্থলে পৌঁছালেন এয়ার ইন্ডিয়ার MD এবং CEO ক্যাপম্বেল উইলসন। তিনি জানান, ‘পূর্ণাঙ্গ তদন্ত করতে সময় লাগবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন এই দুর্ঘটনার পরই একটি ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজ আমাদের সকলের জন্য এক কঠিন দিন। এই মুহূর্তে আমরা যাত্রী, ক্রু এবং তাঁদের পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছি।’

সেখানে তিনি আরোও জানান, এআই-১৭১ ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৮ বিমানে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল, কিন্তু উড়ানের পরপরই সেটি দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, ‘এখন অনেক প্রশ্ন উঠবে, কিন্তু এই মুহূর্তে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।’

এয়ার ইন্ডিয়ার তরফে গতকালই জানানো হয়, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে সংস্থাটি সমস্ত জরুরি ব্যবস্থা নিয়েছে। সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ‘কেয়ারগিভার’ টিম আমদাবাদে পৌঁছায়, যারা দুর্ঘটনাস্থলে থাকা এয়ার ইন্ডিয়ার দলের সঙ্গে মিলে উদ্ধারকাজে যোগ দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*