রোজদিন ডেস্ক, কলকাতা:- আবার যুদ্ধ..? ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানে জারি হয়েছে জরুরি অবস্থা। এই হামলার সময়ই বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান। সূত্রের খবর, তেহরানের বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।
বিশেষ সূত্রের খবর এদিকে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুক্রবার সে দেশের স্কুলগুলো বন্ধ থাকবে। তবে কী ধরনের আঘাত ইজরায়েল হেনেছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, ইরান-ইজরায়েল, একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের।
সূত্রের খবর, প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএএফ জেট বিমান। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। ইতিমধ্যে হামলার বিষয়ে আইডিএফ মুখপাত্র বিজি এফি ডিফ্রিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই হামলা মূলত আত্মরক্ষার জন্য। নিজেদের রক্ষা, নিজেদের সন্তানদের রক্ষার উদ্দেশেই এই পূর্বপ্রস্তুতিমূলক হামলা।

Be the first to comment