আহমেদাবাদে প্রধানমন্ত্রী, সরেজমিনে দেখবেন দুর্ঘটনাস্থল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গতকালই গুজরাটের আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। আজ সকালেই আহমেদাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী পৌঁছনোর আগে আহমেদাবাদ বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। একঝাঁক মন্ত্রীও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা সকলেই।

এদিকে দুর্ঘটনাস্থলে এখনও কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি দল। ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও মারা গেছেন এই দুর্ঘটনায়।

জানা গিয়েছে, শুক্রবার সকালেই আহমেদাবাদ পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সোজা তিনি যাবেন দুর্ঘটনাস্থলে। পরিদর্শনের পর আহমেদাবাদ সিভিল হাসপাতালেও যাবেন তিনি। এই হাসপাতালেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*