রোজদিন ডেস্ক, কলকাতা:- গতকাল ১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমানে এত বড় দুর্ঘটনার পর আজ ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানেই। বোমাতঙ্কে মাঝরাস্তায় জরুরি অবতরণ করানো হলো। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবরে তেমনটাই জানা যাচ্ছে।
জানা যাচ্ছে যে , ১৫৬ জন যাত্রী সহ এই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ফুকেট থেকে দিল্লিগামী এই এয়ার ইন্ডিয়ার বিমানটি হটাই মাঝপথে জরুরি অবতরণের জন্য অনুরোধ জানায়। তড়িঘড়ি বোমাতঙ্কের ভয়ে বিমানটিকে নামানো হয়। বিমানে বোমাতঙ্কের কারণেই এই জরুরি অবতরণ বলে জানানো হয়েছে।

Be the first to comment