গ্রুপ সি, ডি কর্মীদের ভাতা দেওয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ, বড়ো ধাক্কা রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।

গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার, গ্রুপ ডি কর্মীদের মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা দেয় রাজ্য। রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার।

এদিন বিচারপতি জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী নির্দেশ। রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, নির্দেশে বলা হয়েছে এমনটাই। হলফনামা দেওয়ার ২ সপ্তাহের মধ্যে উত্তর দেবে মামলাকারীরা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শুরু হয় বিক্ষোভ। এরপর গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নামকরণ করা হয়েছিল,  ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*