রোজদিন ডেস্ক, কলকাতা :- ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস-এর গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিযুক্ত করা হলো মাজিদ খাদেমিকে।
সূত্রের খবর, খাদেমিকে নিয়োগ করেছেন IRGC-র কমান্ডা-ইন-চিফ মেজর জেনারেল মহম্মদ পাকপৌর। মাজিদ খাদেমি এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইনটেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইনটেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান থাকাকালীন খাদেমি মূলত প্রতিষ্ঠানের গোপন বন্ধ পাচার করার কাজ দেখাশোনা করতেন।
উল্লেখ্য ১৫ই জুন ইজ়রায়েলের মিসাইল হামলায় IRGC-র প্রধান ও ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ কাজেমি এবং তাঁর ডেপুটি হাসান মোহাকিক নিহত হন। ওই ঘটনার ৬ দিন পরে খাদেমিকে সেই পদে নিযুক্ত করা হলো। বিশেষ সূত্রের খবর, ইজ়রায়েল হামলায় IRGC-র দুই শীর্ষকর্তা নিহত হওয়ার পরে খাদেমির উপরই ভরসা করতে চাইছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেনেই। IRGC-র কমান্ডা-ইন-চিফ মেজর জেনারেল মহম্মদ পাকপৌর জানিয়েছেন, কাজেমি ও মোহাকিকের মৃত্যুর পরে গোয়েন্দা দপ্তরে বড় ধরনের রদবদল জরুরি ছিল। সেই কারণেই খাদেমিকে।

Be the first to comment