আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন; শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে দেশজুড়ে বিভিন্ন স্তরের নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তাঁর জীবন ও নেতৃত্ব কোটি কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে। জনসেবা, সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি তাঁর অটল নিষ্ঠা সকলের জন্য আশার আলো ও শক্তির উৎস।”

তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “রাষ্ট্রপতি মহোদয়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। তিনি সর্বদা দরিদ্র ও প্রান্তিক মানুষদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। ঈশ্বর তাঁকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন যাতে তিনি মানুষের সেবায় আরও বহু বছর কাজ করতে পারেন।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাষ্ট্রপতি মুর্মুজির জন্মদিনে শুভেচ্ছা। তাঁর যাত্রাপথ ভারতের গণতন্ত্রের শক্তি ও অন্তর্ভুক্তির প্রতিচ্ছবি। সামাজিক ন্যায় ও দরিদ্রদের ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার জাতিকে অনুপ্রাণিত করে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*