রোজদিন ডেস্ক, কলকাতা:- আটক করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও লন্ডনে কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা চিকিৎসক রজতশুভ্র ব্যানার্জি কে। ইতিমধ্যেই দুইজনকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, হরিশ মুখার্জি রোডে ওই প্রতিবাদী চিকিৎসকের বাড়ি। এদিন মূলত ভবানীপুরে চিকিৎসকের বাড়িতে যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না, বলে এমনটাই দাবি করেন সুকান্ত। এদিকে বিজেপি ততক্ষণে স্পষ্ট দাবি জানায়, চিকিৎসক বাড়িতেই রয়েছেন। সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ভিডিও দিয়ে দাবি তোলে বিজেপি। অভিযোগ, এরপরেও সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয়নি। ফলত দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর চিকিসকই হেঁটে আসেন সুকান্তর কাছে। মাঝরাস্তায় এরপর সাক্ষাৎ হতেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরে। আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় দুজনকেই।
হিটলারের আমলকেও ছাপিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Be the first to comment