OBC প্রসঙ্গে কোর্টের নির্দেশ মানছেনা রাজ্য সরকার, ফের অভিযোগ বিরোধী দলনেতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০১০ সালের পরে রাজ্যের তরফে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্রকে বাতিল বলে ঘোষণা ইতিমধ্যেই করেছে আদালত। সেই সঙ্গে বিধানসভায় নতুন করে তালিকা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, রাজ্য নতুন নিয়ম মেনে ওবিসি তালিকা প্রস্তুত করেনি। তাই নতুন বিজ্ঞপ্তির ওপরেও হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।

এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটে আটকে রয়েছিল রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তারপরই জট কাটার পর শুরু হয়েছে ভর্তি ও আনুষঙ্গিক চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপও।

শুক্রবার গ্রুপ সি,ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ায় না জানিয়ে দিল আদালত। সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি ওবিসি প্রসঙ্গে টেনে বলেন, “কোর্ট আজ যে রায় দিয়েছে সেই রায় মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কিনা সন্দেহ আছে। কারণ ওবিসি রিজার্ভেশন দিয়ে যে অর্ডার কোর্ট দিয়েছে, তার পরেও শিক্ষা দফতরের ভর্তির ওয়েবসাইটে দেখবেন অ্যাডমিশনের কাজ চলছে। তিন-চারদিন হয়ে গেল মাননীয় বিচারপতিদ্বয় যে রায় দিয়েছিলেন, সেই অর্ডার এখনও মানা হয়নি। এখন না মানলে বিচারব্যবস্থায় ঠিক হবে, তারা কী সিদ্ধান্ত নেবে। আদালত অবমাননা হলে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপো জেলে যাবেন না। রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিব, শিক্ষাসচিব জেলে যাবেন। কাজেই তাঁরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন, ব্যাগ গোছান। আপনারা তো শিরদাঁড়া খুলে রেখে এসে নবান্নে বসে আছেন, তাই আপনাদের এই পরিণতিই হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*