রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার ওবিসি প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ততদিন শিক্ষাকর্মীরা কোনও ভাতা পাবেন না।
যা নিয়ে শুভেন্দু বলেন, “২০১১ সাল থেকেই মুখ্যমন্ত্রী এই ধরনের ভাতা দেওয়ার কাজ করেন। কিন্তু এবার কোর্ট একটা ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি ভাতা দিতেই হয় তাহলে ‘১৬ সালে গ্রুপ সি ও ডি-র যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল, প্রত্যেককে ভাতা দেওয়া উচিত।’
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ওঁর যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে বলব, দিদি যদি ভাতা দিতেই হয়, তাহলে কেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে, তাদের দিচ্ছেন? সকলকে দিন।”

Be the first to comment