রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরেই সিন্ধু জল চুক্তি রদ করার কথা জানিয়েছিল ভারত। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, ওই চুক্তি আর কখনই চালু করা হবে না। পাকিস্তানে যে নদের জল এত দিন প্রবাহিত হয়েছে তা এ বার অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যবহার করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসে পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরেই এই চুক্তি রদ করার কথা জানিয়েছিল ভারত। ওই হামলার পরের দিনেই ১৯৬০ সালে হওয়া সিন্ধু নদ জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নয়াদিল্লি জানিয়ে দেয়, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাহান করে ততদিন তাদের জল দেওয়া হবে না।
এখন, জল চুক্তি স্থগিত হওয়ার কারণে, পাকিস্তানে জল সংকট দেখা দিতে শুরু করেছে বলে একটি সূত্র মারফত জানা গেছে।

Be the first to comment