রোজদিন ডেস্ক : কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ ও প্রণাম জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেল পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।” একই সঙ্গে মমতা লেখেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”

Be the first to comment