রোজদিন ডেস্ক, কলকাতা:- বাঁশের উপরের টালির ছাউনি যা টানা বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল। তার মধ্যেই ICDS কেন্দ্রে বিপজ্জনক ভাবে ক্লাস চলত। বৃহস্পতিবার সকালে সেখানেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ক্লাস চলাকালীন টালির ছাউনি দেওয়া সেই ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
জানা যায়, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে দুর্ঘটনা। ঘটনায় সাতজন শিশু পড়ুয়া গুরুতর জখম হয়েছে। তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, ওই আইসিডিএস কেন্দ্র সেখানকার শিক্ষিকা বেলি খাতুন বিবির বাড়ি লাগোয়া একটি জায়গায়। গত কয়েক বছর ধরে তিনি সেখানে পড়ুয়াদের লেখাপড়া করাচ্ছেন। এ দিন সকালে ২৫ জন পড়ুয়া সেই আইসিডিএস কেন্দ্রে পড়তে গিয়েছিল। সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। তবে শিক্ষিকা সেই সময়ে ক্লাসে না থাকায় তিনি আহত হননি।

Be the first to comment