কসবা গণধর্ষণ কান্ডে কলকাতায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম; রিপোর্ট জমা পড়বে জে.পি.নাড্ডার কাছে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা কাণ্ডের তদন্তে শহরে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমবার সেই দলের সদস্যরা কলকাতায় পৌঁছান। বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রথমে আসেন। দলের বাকি সদস্যদের মধ্যে আছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ এবং মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র। কলকাতা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের তথ্য অনুসন্ধানকারী দল গড়ে দিয়েছেন। কলেজ ক্যাম্পাসে কীভাবে ছাত্রীকে গার্ড রুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা। এই ঘটনার তদন্তে তৈরি তদন্ত কমিটি।

কসবার ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশে ৪ সদস্যর কমিটি গঠন করেন। সোমবার বেলা সাড়ে ১২টার মধ্যে সেই দলের সদস্যেরা কলকাতায় পৌঁছান। জানা গেছে এই গোটা ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং রিপোর্ট দেবেন নাড্ডাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*