সর্বভারতীয় স্তরে কি এবার বিজেপি নতুন সভাপতির খোঁজে?- জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সর্বভারতীয় স্তরে কি এবার বিজেপি নতুন সভাপতির খোঁজে? কে দায়িত্ব পাবেন? তা নিয়ে দলে তীব্র জল্পনা শুরু হয়েছে! প্রসঙ্গত,
বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাসে। ভোটের কথা মাথায় রেখে গেরুয়া শিবির তাঁর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়িয়ে দেয়। সেই মেয়াদও শেষ হয়ে গেছে প্রায় এক বছর আগে, কিন্তু এখনও কাউকে খুঁজে পায়নি বিজেপি।

বিজেপি সূত্রের খবর, এ বার দলের সর্বভারতীয় সভাপতির পদে একজন মহিলাকে বসাতে চলেছে গেরুয়া শিবির। একাধিক নাম উঠে এলেও শীর্ষে রয়েছেন তিনজন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি ডি পুরন্দেশ্বরী এবং তামিলনাড়ুর বিধায়ক বনথি শ্রীনিবাসন।

কেউ কেউ মনে করছেন, নির্মলা সীতারামনকে এই পদে বসানোর ভাবনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় বাজেট ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলানো এই নেত্রী দীর্ঘদিন ধরে দলের সংগঠনের সঙ্গে যুক্ত। আবার কারো মতে, অন্যদিকে, ডি পুরন্দেশ্বরীও একটি গুরুত্বপূর্ণ নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট ভাষাবিদ এবং সংগঠনের অভিজ্ঞ এই নেত্রী অন্ধ্রের রাজনীতিতে যথেষ্ট পরিচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*