ফেসবুক, গুগলকে এবার ইডির তলব..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার গুগল এবং মেটা কে ইডির তলব। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেআইনি অনলাইন বেটিং অ্যাপস সংক্রান্ত তদন্তের অংশ হিসাবে টেক জায়ান্ট গুগল এবং মেটা (ফেসবুক) কে তলব করেছে। আগামী ২১ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য উভয় সংস্থাকে ডাকা হয়েছে। ইডির অভিযোগ , গুগল এবং মেটা এমন অনলাইন বেটিং অ্যাপসগুলিকে প্রচারের জন্য প্ল্যাটফর্ম দিয়েছে, যেগুলি বর্তমানে অর্থ পাচার এবং হাওয়ালা লেনদেনের মতো গুরুতর আর্থিক অপরাধের জন্য তদন্তাধীন।
এই সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা এই অ্যাপগুলির সঙ্গে যুক্ত ওয়েবসাইটগুলিকে প্রধান বিজ্ঞাপন স্লট দিয়েছিল, যার ফলে তাদের প্রসার ও জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং এই অবৈধ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ে। ইডির বর্তমান তদন্ত অনুযায়ী, এই বেটিং অ্যাপগুলি নিজেদেরকে ‘স্কিল ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম’ হিসাবে দাবি করলেও, আসলে তারা অবৈধ জুয়া চালাচ্ছিল। এই প্ল্যাটফর্মগুলি কোটি কোটি কালো টাকা উপার্জন করে হাওয়ালা চ্যানেলের মাধ্যমে দেশের বাইরে পাঠাচ্ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*