উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি “স্বাস্থ্যকে অগ্রাধিকার” দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি এই মুহূর্ত থেকেই তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন।

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, “স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।”

তিনি চিঠিতে আরোও লেখেন, চিঠিতে তিনি লিখেছেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় মন্ত্রী পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য, এবং আমি আমার দায়িত্বকালে অনেক কিছু শিখেছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*