রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালে মেট্রো বিভ্রাট। আগুন আতঙ্কে হৈচৈ পড়ে যায় মেট্রো স্টেশনে। দেখতে পাওয়া যায় আগুনের ফুলকি।বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় যখন আটটা বাজে ঠিক সেই সময় দমদমমুখী একটি মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়।
সঙ্গে সঙ্গে মেট্রো রেক খালি করে দেওয়া হয়। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।
ওই রেকটিকে কারশেডে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়। সেন্ট্রাল স্টেশনের পর থেকে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
প্রায় ২০ মিনিট ধরে বন্ধ ছিল পরিষেবা। সাতসকালে মেট্রো বিভ্রাটের ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। এই ঘটনায় আরও একবার যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Be the first to comment