দলের সাংসদদের নিয়ে সোমবার জরুরী বৈঠক মমতার, থাকবেন অভিষেকও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার দলের সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, সোমবার বিকেল সাড়ে চারটেয় ভার্চুয়াল মাধ্যমে হবে বৈঠক। বৈঠকে থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের সঙ্গে কথা বলবেন তিনি।

এদিকে, তৃণমূলের সমস্ত নির্বাচিত জন প্রতিনিধিদের সঙ্গে আগামী ৫ই আগস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এই বৈঠকের জন্য ৮ অগাস্ট দিন নির্ধারণ করা হলেও তা এগিয়ে ৫ তারিখ করা হয়েছে।

ওইদিন বিকেল ৪টের ভার্চুয়াল বৈঠকে দলের সব নির্বাচিত জনপ্রতিনিধি তথা সাংসদ, বিধায়ক, কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*