রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০১৬ সালে নোটবন্দির সময় ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করার পর প্রায় ৯৮.৩১% নোটই ব্যাঙ্কে ফিরে এসেছে। তবে, এখনও অনেকের কাছে এই নোট থেকে গেছে। RBI-এর তথ্য অনুযায়ী, বাজারে এখন মাত্র ৬,০১৭ কোটি টাকা এসেছে ২০০০ এর নোট।
২০২৩ সালের ৯ অক্টোবর থেকে ব্যাঙ্কগুলিতে ২০০০ টাকার নোট বদলানো বন্ধ হয়ে গেছে। এখন এই নোট বদলানোর জন্য RBI-এর ১৯টি নির্দিষ্ট অফিসে যেতে হবে। এই অফিসগুলো আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি, পাটনা এবং তিরুবনন্তপুরমে অবস্থিত।
অতএব কি ভাবছেন, ঘরে রাখা ২০০০ টাকার নোট গুলি কি করবেন? তাহলে জানুন এখনও যদি আপনার কাছে ২০০০ টাকার নোট থেকে থাকে, তবে অতিদ্রুত RBI অফিসে গিয়ে আপনার সঞ্চয় সুরক্ষিত করুন।

Be the first to comment