Agnibir প্রকল্পে আমূল পরিবর্তন! 

Spread the love

রোজদিন ডেস্ক :

শিয়রে কড়া নাড়ছে উত্তর প্রদেশ, পঞ্জাব সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন।

বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে তাক লেগেছে সব মহলে। এই প্রেক্ষিতে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীর দের চাকরির মেয়াদ আরও দু বছর বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ৭৫% অগ্নিবীরের কাজের মেয়াদ বাড়ল বলে জানা যায়।

উল্লেখ্য, কেন্দ্রের এই অগ্নিবীর প্রকল্প নিয়ে বিতর্কের তুফান উঠেছিল। বিভিন্ন মহলে ক্ষোভ জমেছিল। এই ক্ষোভে প্রলেপ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই পদক্ষেপ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

প্রায় ১৮ হাজার অগ্নিবীরের কয়েক সপ্তাহ পরেই কাজ থেকে বিদায় নেওয়ার আগে কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি সব মহল।গতকাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি এই ঘোষণা করেন। তিনি জানান, সব অগ্নিবীরই সশস্ত্র বাহিনীতে তাঁদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই দুই বছরের মেয়াদ বৃদ্ধির পর সব অগ্নিবীরকে নিয়মিত সৈনিক হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। তাঁরা নির্দিষ্ট মানদন্ড পূরণ করতে পারবেন কিনা এবং কাজে ইচ্ছুক কিনা তা দেখা হবে বলে তিনি জানান।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমাজ মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*