আজ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক, নৈশভোজে থাকতে পারেন অভিষেকও

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক। জোটের সকল সদস্যরা আমন্ত্রিত নৈশভোজে। এই বৈঠকের মূল এজেন্ডা হল আগামী ১১ অগস্ট নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা নিয়ে আলোচনা। পাশাপাশি সংসদে এসআইআর (SIR) নিয়ে বিরোধীদের ফ্লোর কোঅর্ডিনেশনের বিষয়ও উঠে আসবে আলোচনায়।

SIR নিয়ে বাংলা-সহ দেশব্যাপী কোন কর্মসূচিতে জনমত গড়ার দিকে এগোবে বিরোধীরা, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সূত্রের খবর, রাহুলের আয়োজিত এই নৈশভোজ বৈঠকের অন্যতম আরেক এজেন্ডা হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনখড়ের ইস্তফার পর উপরাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা করা হয়েছে। বিরোধী জোটের প্রার্থী কে হবেন? তা নিয়ে তুঙ্গে জল্পনা।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে যেমন মজবুত ছিল ইন্ডিয়া জোট, ভোট মিটতেই তা খানখান হয়ে যায়। চলতি বাদল অধিবেশনের আগেই কংগ্রেস নিজে উদ্যোগ নিয়ে আবার একজোট করে বিরোধীদের। এবার সেই জোটকে আরও মজবুত করতেই ইন্ডিয়া জোটের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন রাহুল গান্ধী।  সূত্রের খবর, এই নৈশভোজে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ছবি : বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের অনুষ্ঠিত সভার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*