রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলায় কথা বলায় ফের ভিনরাজ্যে বাঙালী শ্রমিককে বাংলায় কথা বলায় মারধরের অভিযোগ সেই রাজ্যের পুলিশের বিরুদ্ধে। ভয়ে একপ্রকার পালিয়ে বাড়ি ফিরলেন।
এই বাঙালী শ্রমিককে হরিয়ানায় মারধরের অভিযোগ ওঠে। কোনওক্রমে উত্তর ২৪ পরগনায় বাড়ি ফিরলেন তাঁরা। গোপালনগর থানার দিঘারী গ্রামপঞ্চায়েতের কনকপুরের বাসিন্দা সাধন দাস বছর চারেক আগে কর্মসূত্রে হরিয়ানার গুরুগ্রামে গিয়েছিলেন। এবং জানা যায় পরে সে তাঁর পরিবারকেও সেখানে নিয়ে যান।
এই ঘটনায় সাধন দাস জানান, কয়েক দিন আগে আচমকা হরিয়ানা পুলিশ তাঁকে কোনও কারণ ছাড়াই রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সাধন ভালো হিন্দি বলতে পারেন না। তাই বাংলাতেই কথা বলেন তিনি। অভিযোগ, এর পরেই তাঁকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়।

Be the first to comment