রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রাতে রাহুল গান্ধীর বাড়িতে ইন্ডিয়া জোটের সদস্যরা উপস্থিত হয়েছেন। এই বৈঠককে কেন্দ্র করে রাহুলের বাড়িতে সকলেই আজ আমন্ত্রিত নৈশভোজে। বাংলা থেকে দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।





প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে চলেছে বিরোধীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) ‘কারচুপির’ যে অভিযোগ তোলা হয়েছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি।









দেশ জুড়ে ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের তৎপরতা থেকে শুরু করে ভারতীয় পণ্যে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক, একাধিক বিষয়কে বিরোধীরা হাতিয়ার করতে চলেছে বলে সূত্র মারফত জানা গেছে।
আজ রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ইন্ডিয়া জোটের ছবিগুলি শেয়ার করেন। ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, ভারত এখন ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ এবং গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত।
যে ছবিগুলো রাহুল তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেগুলি দেখে নিন একনজরে……

Be the first to comment